ইসমাইল হােসেন বাবুঃ কুষ্টিয়ায় ভোক্তা অধিকারের অভিযান চালিয়ে মোড়ক ব্যবস্থাপনা সঠিকভাবে না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও যথাযথভাবে পণ্য সরবরাহ না করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। রোববার (২৭ জুলাই) সকালে কুষ্টিয়া সদর উপজেলার গ্বোসামী দুর্গাপুর বাজারে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর পরিচালিত অভিযানে ভোক্তার অধিকার লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. মাসুম আলী। অভিযানে মেসার্স আজিজ স্টোরকে মোড়ক ব্যবস্থাপনা সঠিকভাবে না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও যথাযথভাবে পণ্য সরবরাহ না করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকারের অভিযান চালিয়ে মোড়ক ব্যবস্থাপনা সঠিকভাবে না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও যথাযথভাবে পণ্য সরবরাহ না করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
রোববার (২৭ জুলাই) সকালে কুষ্টিয়া সদর উপজেলার গ্বোসামী দুর্গাপুর বাজারে এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর পরিচালিত অভিযানে ভোক্তার অধিকার লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. মাসুম আলী।
অভিযানে মেসার্স আজিজ স্টোরকে মোড়ক ব্যবস্থাপনা সঠিকভাবে না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও যথাযথভাবে পণ্য সরবরাহ না করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।