ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিষয় জেরধরে রিয়াজ উদ্দিন (৪৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের  শানপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন উপজেলার শানপুকুরিয়া গ্রামের মৃত ময়নুদ্দিন শেখের ছেলে। তিনি ব্যবসা ও কৃষি কাজ করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত রিয়াজের সঙ্গে তার চাচাতো ভাই হারুনের জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সকালে রিয়াজের সঙ্গে হারুনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হারুন ও তার লোকজন রিয়াজের বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় তাকে কুপিয়ে ও এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে হারুন ও তার লোকজন। স্থানীয়রা রিয়াজকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞার মধ্যেও ধরা হচ্ছে ইলিশ, সরকারি সহায়তা পাননি কোনো জেলে

error: Content is protected !!

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :