ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর হামলা

-প্রতীকী ছবি।

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রেদোয়ান আফ্রিদীর (২৩) ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের পেছন গেটে এ ঘটনা ঘটে।

আহত রেদোয়ান আফ্রিদী কুষ্টিয়া সরকারি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের (সম্মান) প্রথম বর্ষের ছাত্র। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি কলেজ শাখার সাবেক সদস্যসচিব।

তাঁর সমর্থকদের দাবি, কলেজ হোস্টেলের আধিপত্য নিয়ে প্রতিবাদ করায় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে মারধর করেছেন।

কুষ্টিয়া জেলা ছাত্র সংসদের মুখ্য সংগঠক সুজন মাহমুদ বলেন, এক মাস আগে কুষ্টিয়া সরকারি কলেজ হোস্টেলে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা হচ্ছিল। হলের মধ্যে এ রকম মব সৃষ্টির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা অনশন করেন। অনশনের নেতৃত্ব দেন আফ্রিদী। এর আগেও আফ্রিদীর ওপর হামলার চেষ্টা চালিয়েছিল ছাত্রদল। তখন পুলিশ চলে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এরই জেরে আজ সন্ধ্যার দিকে আফ্রিদীকে একা পেয়ে কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজ মাঠের পেছনের পকেট গেটে হামলা চালান। এ সময় তাঁকে বেধড়ক মারধর করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, মাথায় ও বুকে আঘাত করা হয়েছে। সিটিস্ক্যান করতে বলা হয়েছে। রিপোর্ট এলে বাকিটা বলা যাবে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্ত্রাসী কার্যকলাপ ও মব সৃষ্টির প্রবণতাকে বিশ্বাস করে না।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, “আমি হাসপাতালেই আছি। বিষয়টি নিয়ে কথা হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশি কর্মীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী

error: Content is protected !!

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর হামলা

আপডেট টাইম : ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :