ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ সিগারেট ফিল্টার জব্দ

ইসমাইল হােসন বাবুঃ

কুষ্টিয়ায় তামাকের দুটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেটের ফিল্টার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। চক্রটি দীর্ঘদিন ধরে রাজস্ব ফাঁকি দিয়ে বছরের পর বছর ব্যবসা পরিচালনা করে আসছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া মন্ডলপাড়া ও কদমতলা এলাকার দুটি তামাকের গুদামে অভিযান চালায় কাস্টমস কর্তৃপক্ষ। অভিযানে জব্দ করা মালামাল কার্টুনে ভরে দুটি বড় কাভার্ডভ্যানে তোলা হয় এবং অভিযানের শেষে গুদাম দুটি সিলগালা করা হয়।

তবে সবচেয়ে প্রশ্নবিদ্ধ বিষয় হলো, জব্দকৃত মালবাহী কাভার্ডভ্যান দুটি পরদিন শুক্রবার সকাল থেকে কাস্টমস অফিস চত্বরে আর দেখা যায়নি।

শুক্রবার সকালে সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীর ভাষ্য অনুযায়ী, তিনি গাড়িগুলোর প্রবেশ কিংবা বের হওয়ার ব্যাপারে কিছুই জানেন না।

সিলগালা করা গুদামগুলোর পার্শ্ববর্তী বাসিন্দারা জানিয়েছেন, তারা কেবল অভিযান ও মাল জব্দের দৃশ্য দেখেছেন। কিন্তু মালামালের প্রকৃত পরিমাণ ও বিস্তারিত কিছুই জানেন না। অভিযানে জব্দকৃত মালের তালিকা তৈরি না করে সরাসরি অফিসে নিয়ে যাওয়া এবং এরপর তার কোনো হদিস না পাওয়াকে ‘সন্দেহজনক ও উদ্বেগজনক’ বলে মনে করছেন তারা।

অতীতেও এ ধরনের অভিযানের পর কাগজে-কলমে অনেক কিছু দেখানো হলেও বাস্তবে তা মিলেনি। পরে ‘সমঝোতা’র মাধ্যমে ঘটনাগুলো ধামাচাপা দেওয়া হয়েছে বলে জানান বাসিন্দারা। ঘটনার দিন ঘটনাস্থলে সাংবাদিকরা উপস্থিত হলে অভিযানের নেতৃত্বে থাকা কর্মকর্তারা তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়েন।

ঘটনার কিছুক্ষণ পর কাস্টমস অফিসে গিয়ে সাক্ষাৎ করলে ঐ কর্মকর্তা জানান, তারা ১৫৭টি কার্টুন জব্দ করেছেন। তবে কোন গুদাম সিলগালা করা হয়নি। একইসঙ্গে মালিকদের পরিচয় সম্পর্কেও কিছু জানাতে গড়িমসি করেন। তবে কাস্টমস কর্তৃপক্ষ মালের পরিমাণ ও ধরন নির্ধারণে সময় লাগবে বলে পরদিন উপস্থিত সাংবাদিকদের যাওয়ার কথা বলেন।

কিন্তু পরদিন শুক্রবার অফিসে গিয়ে আর কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। কাভার্ডভ্যানেরও কোনো খোঁজ মেলেনি।

কুষ্টিয়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রেজাউল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা ১৫৭টি কার্টুন সিগারেটের ফিল্টার জব্দ করেছেন। তবে কোন গুদাম সিলগালা করা হয়নি। একইসঙ্গে মালিকদের পরিচয় সম্পর্কেও কিছু জানাতেও অপারগতা প্রকাশ করেন।

এদিকে ঘটনাস্থলে গিয়ে গুদাম সিলগালা করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলগালা করা গুদাম দুটি জামিল নামের এক ব্যক্তির মালিকানাধীন। যিনি ‘গ্লোবাল লিফ ট্যোবাকো’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। এলাকায় প্রতিষ্ঠানটি “জামিল টোব্যাকো” নামেই পরিচিত। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির মালিকসহ একাধিক ব্যক্তি তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসায় জড়িত। এই সিন্ডিকেটে পবন, শ্যামসহ আরও কয়েকজন রয়েছেন। যারা নকল সিগারেট উৎপাদন এবং রাজস্ব ফাঁকি দিয়ে বছরের পর বছর ব্যবসা পরিচালনা করে আসছেন।

তামাক ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ- কুষ্টিয়ার বিভিন্ন টোব্যাকোর নাম দিয়ে নকল গোল্ডলিফ ও বেনসন সিগারেট তৈরি করা হয়৷ বিভিন্ন সরকারি কর্মকর্তা, প্রভাবশালীদের দিয়ে ম্যানেজ করে বছরের পর বছর ধরে নকল সিগারেট তৈরি করে বাজারজাত করে আসছে পবন নামের এক ব্যবসায়ী।

সবাইকে ম্যানেজ করে বেশ কয়েক বছরের পর বছর ধরে নকল সিগারেট তৈরি ও বাজারজাত করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন চক্রটি। বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন নকল সিগারেট তৈরির শক্তিশালী সিন্ডিকেট।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের প্রতিক্রিয়া তীব্র হয়। অনেকেই মন্তব্য করেন, এ দেশে টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায়।

তারা কাস্টমস দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বলেন, সরকারি রাজস্ব আদায়ের নামে নিজেদের পকেট ভারী করেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশি কর্মীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী

error: Content is protected !!

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ সিগারেট ফিল্টার জব্দ

আপডেট টাইম : ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :