দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
১২৩
বার পঠিত
কুষ্টিয়ায় বিএনপি’র মনোনয়ন পেলেন যারা
ইসমাইল হােসেন বাবুঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন। এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ (সদর) আসনে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমি রয়েছে। প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়। কেন্দ্র ঘোষিত কুষ্টিয়ার ৪টি আসনের মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের এলাকায় চলছে উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ এলাকার নেতা ও কর্মীরা বিএনপি ঘোষিত প্রার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন। তবে কুষ্টিয়া-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল ও মজমপুর গেটে টায়ার জ্বালিয়ে যান চলাচল বদ্ধ করে দেয়।
ইসমাইল হােসেন বাবুঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।
এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ (সদর) আসনে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমি রয়েছে।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়।
কেন্দ্র ঘোষিত কুষ্টিয়ার ৪টি আসনের মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের এলাকায় চলছে উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ এলাকার নেতা ও কর্মীরা বিএনপি ঘোষিত প্রার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন।
তবে কুষ্টিয়া-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল ও মজমপুর গেটে টায়ার জ্বালিয়ে যান চলাচল বদ্ধ করে দেয়।