আপডেট টাইম :
০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
২৫৯
বার পঠিত
কুষ্টিয়ায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় অন্য এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া হাই স্কুলের সামনে-যাত্রীবাহী কাজী এন্টারপ্রাইজ নামক বাসের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা আরো একজন আহত হন। নিহত মোটরসাইকেল চালক নাটোর জেলার সদর উপজেলার চৌধুরীবাড়ি এলাকার শুভ (৩২) ও আহত ব্যক্তি একই এলাকার হাসেন আলীর ছেলে মোস্তফা (৩০)। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা আড়াইটার সময় কুষ্টিয়াগামী মোটরসাইকেলকে পাবনা অভিমুখী একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার (ওসি) মমিনুল ইসলাম বলেন, বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম সম্পন্ন করছে। লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় অন্য এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া হাই স্কুলের সামনে-যাত্রীবাহী কাজী এন্টারপ্রাইজ নামক বাসের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা আরো একজন আহত হন।
নিহত মোটরসাইকেল চালক নাটোর জেলার সদর উপজেলার চৌধুরীবাড়ি এলাকার শুভ (৩২) ও আহত ব্যক্তি একই এলাকার হাসেন আলীর ছেলে মোস্তফা (৩০)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা আড়াইটার সময় কুষ্টিয়াগামী মোটরসাইকেলকে পাবনা অভিমুখী একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান।
ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার (ওসি) মমিনুল ইসলাম বলেন, বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম সম্পন্ন করছে। লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।