ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ৯ লাখ টাকার মাদক ও নকল বিড়ি জব্দ

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী পৃথক অভিযানে প্রায় ৯ লাখ ৫৪ হাজার ৮০০ টাকা মূল্যের হেরোইন, ফেনসিডিল, সিলডেনাফিল ট্যাবলেট ও নকল বিড়ি জব্দ করেছে।

রবিবার (১০ আগস্ট) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবির লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মনি পার্কের প্রধান সড়কে অভিযান চালায় বিজিবি।

এসময় নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দলটি ৭ হাজার ৯২০ প্যাকেট নকল বিড়ি জব্দ করে। এসব বিড়ির আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।

এর আগে শুক্রবার রাতে সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে কাথুলী মাঠ এলাকা থেকে ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন ও ১০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয়।

একই রাতে হাবিলদার মো. আজগর আলীর নেতৃত্বে টহলরত অবস্থায় তালতলা এলাকা থেকে ১ লাখ ৫৯ হাজার ২০০ টাকা মূল্যের ২০ বোতল ফেনসিডিল এবং ৫০৪ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করে।

এছাড়াও রোববার ভোরে শুভরাজপুর মাঠ এলাকা থেকে হাবিলদার মো. শুফিউল ইসলামের নেতৃত্বে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্য মালিকবিহীন হওয়ায় তা বিধি মোতাবেক ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা

error: Content is protected !!

কুষ্টিয়ায় পৃথক অভিযানে ৯ লাখ টাকার মাদক ও নকল বিড়ি জব্দ

আপডেট টাইম : ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :