ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় পুলিশ চৌকির সামনেই রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া ফাঁকা মাঠ এলাকায় একটি পুলিশ চৌকির সামনে এ ঘটনা ঘটে।

ডাকাতেরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হৃদরোগে আক্রান্ত রোগী লিটন আলী নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাচ্ছিল। পথে ডাকাতেরা পিপুলবাড়িয়া মাঠে থাকা পুলিশ চৌকির সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে। এরপর পাঁচ-ছয়জনের ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে অ্যাম্বুলেন্সটির চালক ও যাত্রীদের জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

অ্যাম্বুলেন্সের চালক রতন আহমেদ জানান, রাতে রোগীকে অক্সিজেনসহ কুষ্টিয়য় নিয়ে যাচ্ছিলাম। গাড়িতে রোগী ও তার স্বজনসহ মোট চারজন ছিলেন। পিপুলবাড়িয়া মাঠ এলাকায় ডাকাতেরা এ্যম্বুলেন্সটি আটকে আমার গলায় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়। তারা চলে যাওয়ার সময় কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে যায় বলে সে জানিয়েছে।

রোগীর স্বজন জালাল বলেন, ‘আমরা অ্যাম্বুলেন্স-চালককে কাতলামারী দিয়ে কুষ্টিয়ায় যেতে মানা করেছিলাম, কিন্তু তিনি ওই পথেই গেলেন। পথে ডাকাতেরা আমাদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রাত ২টার দিকে আমরা রোগীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি।’

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, রাত সাড়ে ১২টার দিকে ডায়াবেটিস ও হৃদ্রোগজনিত সমস্যায় লিটন নামে এক রোগী ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছিল। পথে এমন ডাকাতির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

ডাকাতির ওই এলাকাটি স্থানীয় পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন। পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের আইসি ইলিয়াস জানান, আমরা পুজা মন্ডপ পরিদর্শণ করতে গিয়েছিলাম এরই মধ্যে এমন ঘটনা ঘটে গেছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, ডাকাতির বিষয়ে আমরা কিছু জানি না। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।

পুলিশ চৌকির সামনে এমন ডাকাতির ঘটনা সম্পর্কে জানতে চাইলে ওসি জানান, পুলিশ চৌকিচি পরিত্যক্ত অবস্থায় আছে। তাই সেখানে পুলিশ ছিল না। তবে, এ ব্যাপারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ জেলা শহরে কত পুকুর, তালিকা চেয়েছেন হাইকোর্ট

error: Content is protected !!

কুষ্টিয়ায় পুলিশ চৌকির সামনেই রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

আপডেট টাইম : ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :