দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
৩০৩
বার পঠিত
-ছবিঃ প্রতীকী।
কুষ্টিয়ায় পুকুরে ভাসমান অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৯টায় সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বাইপাস মোড় রুহুলফিলিং স্টেশনের সামনে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটিকুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, ৩০বছরের অজ্ঞাত ওই নারী। তবে তার নাম ঠিকানা কিছুই শনাক্ত করতে পারেনি। নাম ঠিকানা শনাক্তের চেষ্টা করছে পুলিশ। স্থানীয়রা জানান,আজ সকালে ওই নারীর মরদেহ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আরও পড়ুনঃ আমতলীতে ৬ লক্ষ টাকা মূল্যের ৪টি মহিষ চুরি কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন,ওই নারীর পরিচয় শনাক্ত করতে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) টিমকে খবর দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরই ওই নারীর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
কুষ্টিয়ায় পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৯টায় সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বাইপাস মোড় রুহুলফিলিং স্টেশনের সামনে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটিকুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, ৩০বছরের অজ্ঞাত ওই নারী। তবে তার নাম ঠিকানা কিছুই শনাক্ত করতে পারেনি। নাম ঠিকানা শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
স্থানীয়রা জানান,আজ সকালে ওই নারীর মরদেহ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন,ওই নারীর পরিচয় শনাক্ত করতে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) টিমকে খবর দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরই ওই নারীর মৃত্যুর আসল কারণ জানা যাবে।