ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে শওকত রহমান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৩ আগস্ট, রোববার সকালে পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ১৩ ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে খুলনা থেকে আসা ডুবুরি দল।

এরআগে শনিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় পুকুরে ডুবে ওই যুবক নিখোঁজ হয়। মৃত শওকত রহমান একই এলাকার জিয়াউর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শওকত রহমান ও তার ছোট ভাই সৌরভ রহমান (১৬) সহ তার বন্ধুরা খেলাধুলা শেষে নিজ এলাকার পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় পুকুরের মাঝখানে গেলে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায় শওকত। পরে তার ছোটভাই ভাই ও বন্ধুরা পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসী পুকুরে নেমে খোঁজা খুঁজি করে শওকতকে না পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যুবকের সন্ধান না পেয়ে খুলনা ডুবুরি দলকে খবর দেয়। পরে খুলনা ডুবুরি দল গতকাল রোববার সকাল ৬টার দিকে শওকত রহমানের মরদেহ উদ্ধার করে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং খুলনা থেকে ডুবুরি দল এনে উদ্ধার কার্যক্রম চালায়। পরে উদ্ধার হওয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা

error: Content is protected !!

কুষ্টিয়ায় পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :