ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় নিম্নআয়ের মানুষের ভরসা ফুটপাত

কুষ্টিয়ায় তীব্র শীত আর কুয়াশায় বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। ঝিরিঝিরি কুয়াশায় ভিজে গেছে শহরের বুক। বেশি দাম দিয়ে নতুন কাপড় কিনতে না পেরে শহরের রেললাইন ফুটপাতে ভিড় জমাচ্ছে নিম্নআয়ের মানুষ। শীত নিবারনের শেষ ভরসা ফুটপাতের কাপড়।

রোববার সকালে আবহাওয়া অফিসের তথ্যমতে, ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই কুষ্টিয়ার ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে নিম্নআয়ের মানুষ। এখানে ২০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত নতুন পুরাতন শীতের কাপড় পাওয়া যায়। তীব্র শীতের কারণে নিম্নআয়ের মানুষের আয়-রোজগার কম হওয়ায় তারা শীত নিবারনে এ দোকানগুলো ঝুঁকছেন। এখানে দেশি-বিদেশি নানান রকমের শীতের পুরাতন কাপড় পাওয়া যায়।

কাপড় কিনতে আসা শফিকুল ইসলাম বলেন, আমার বাবা রিকশা চালক। আমাদের স্বল্প আয়ের সংসার। তাই আমার ছোট ভাই আর আমার জন্য এখানে কাপড় কিনতে এসেছি।

আরেক ক্রেতা বাবলু বলেন, এখানে এসেছি অল্প দামে কিছু ভালো কাপড় কিনতে। এখানে ২০ থেকে ৫০ টাকা থেকে শুরু ভালো ভালো কাপড় পাওয়া যায়।

মাঝারী ও ক্ষুদ্র ব্যবসায়ী  শাহিন আলম বলেন, শীত বাড়লে এখানে মানুষের ভিড় বাড়ে। এখানে কম দামে ভালো কাপড় পাওয়া যায়। আমরা এসব কিনে এনে এখানে বিক্রি করি। প্রতি বছর শীতে এখানে ভালো কাপড় বিক্রি হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি কাজ করেন যেসব দেশের শিক্ষার্থীরা

error: Content is protected !!

কুষ্টিয়ায় নিম্নআয়ের মানুষের ভরসা ফুটপাত

আপডেট টাইম : ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া :