আপডেট টাইম :
০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
১১৯
বার পঠিত
-কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন।
কুষ্টিয়ায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ইসমাইল হােসেন বাবুঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেনকে (৫২) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বিকেলে মালিহাদ বাজার থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মিরপুর থানায় বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি মিরপুর থানার ঝুটিয়াডাঙ্গায় কতিপয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের জন্য একটি মিটিং পরিচালনা করছিল। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দিক-বিদিক দৌড় দেয়। এ সময় তাৎক্ষণিক পাঁচ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আরো কতিপয় নেতা কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত আসামিদের নিকট হতে রামদা, তলোয়ার, বাসের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে মিরপুর থানায় ১৫ জনের নাম ও অজ্ঞাত ২০-৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়। উক্ত মামলার তদন্ত প্রাপ্ত আসামি হিসেবে আকরাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, মিরপুর থানার একটি নাশকতা মামলায় আকরাম হোসেন কে গতকাল সােমবার বিকেলে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মিরপুর থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে অভিযান অব্যাহত থাকবে।
ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেনকে (৫২) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বিকেলে মালিহাদ বাজার থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মিরপুর থানায় বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি মিরপুর থানার ঝুটিয়াডাঙ্গায় কতিপয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের জন্য একটি মিটিং পরিচালনা করছিল। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দিক-বিদিক দৌড় দেয়। এ সময় তাৎক্ষণিক পাঁচ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আরো কতিপয় নেতা কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত আসামিদের নিকট হতে রামদা, তলোয়ার, বাসের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে মিরপুর থানায় ১৫ জনের নাম ও অজ্ঞাত ২০-৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়। উক্ত মামলার তদন্ত প্রাপ্ত আসামি হিসেবে আকরাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, মিরপুর থানার একটি নাশকতা মামলায় আকরাম হোসেন কে গতকাল সােমবার বিকেলে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মিরপুর থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে অভিযান অব্যাহত থাকবে।