ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় তামাক চাষ নিরুৎসাহিত করণে উপজেলা পর্যায়ে সভা

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার মিরপুরে তামাক চাষ নিরুৎসাহিতকরণ ও নিরাপদ খাদ্য উৎপাদনে উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এশিয়া প্যাসিফিক ফোরাম উইমেন ল এন্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় আজ মঙ্গলবার সকালে মিরপুর প্রেসক্লাবের হলরুমে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিমন শেখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সমন্বয়কারী জায়েদুল হক মতিন।এ সময়ে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মনিটরিং অফিসার বিপ্লব বিশ্বাস, ইয়্যাং রিসার্চার শিবলী আক্তার, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য হাসিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংলাপে বক্তারা বলেন তামাক চাষ মাটি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, যা একদিকে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় অন্যদিকে মাটির উর্বরতা নষ্ট করে। তাই তামাকের বিকল্প হিসেবে ভুট্টা, ধান, পাট ও অন্যান্য নিরাপদ সবজি চাষ করে কৃষকরা ভালো মুনাফা অর্জন এবং পরিবেশের সুরক্ষায় অবদান রাখতে সক্ষম হবে।

পরিবেশবান্ধব এই ফসলগুলি পরিবেশের সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করে। তাই তামাক চাষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ জেলা শহরে কত পুকুর, তালিকা চেয়েছেন হাইকোর্ট

error: Content is protected !!

কুষ্টিয়ায় তামাক চাষ নিরুৎসাহিত করণে উপজেলা পর্যায়ে সভা

আপডেট টাইম : ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :