কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় রাইস মিলের মালিক নিহত
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় সরকার রাইস মিলের মালিক জামাল উদ্দিন মেম্বার (৬০) নামে একজন নিহত হয়েছেন।২৩ জানুয়ারি, মঙ্গলবার সাড়ে ১১টার কুষ্টিয়া বটতৈল মোড় কেএনবির শিল্প প্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী কুষ্টিয়া সদর উপজেলার বল্লভপুর এলাকার মোশারফের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন মেম্বার বল্লভপুর তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালি বহনকারী ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হোন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। আরও পড়ুনঃ কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দুর্ঘটনা বিষয়টি কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী নিশ্চিত করে জানান, এ ঘটনায় (রাজবাড়ী ট-১১-০১৬৮) ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করতে পারেনি পুলিশ।
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় সরকার রাইস মিলের মালিক জামাল উদ্দিন মেম্বার (৬০) নামে একজন নিহত হয়েছেন।২৩ জানুয়ারি, মঙ্গলবার সাড়ে ১১টার কুষ্টিয়া বটতৈল মোড় কেএনবির শিল্প প্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী কুষ্টিয়া সদর উপজেলার বল্লভপুর এলাকার মোশারফের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন মেম্বার বল্লভপুর তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালি বহনকারী ড্রাম ট্রাক তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে তিনি নিহত হোন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
দুর্ঘটনা বিষয়টি কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী নিশ্চিত করে জানান, এ ঘটনায় (রাজবাড়ী ট-১১-০১৬৮) ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করতে পারেনি পুলিশ।