ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কুষ্টিয়ায় রেল লাইনে হাটতে হাটতে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে আব্দুর রশীদ (৩৭) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশীদ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের মৃত তক্কেল মণ্ডলের ছেলে। সে সদর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পেশায় একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ফয়সাল নামের এক ফল ব্যবসায়ী জানান, ‘সন্ধ্যায় রেললাইনের মাঝখান দিয়ে হেঁটে মজমপুর গেট থেকে কুষ্টিয়া কোর্ট স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন এসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বে-খেয়ালি হয়ে মোবাইলে কথা বলার কারণেই দেখতে দেখতে আমাদের চোখের সামনে দুর্ঘটনা ঘটে গেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক জাকারিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে রেল পুলিশ। প্রথমে নিহতের পরিচয় পাওয়া না গেলেও পরে নিহতের স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

error: Content is protected !!

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

আপডেট টাইম : ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :