ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিকুষ্টিয়ায় ট্রাকচাপায় মাহমুদ হাসান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাদালিয়া বাজারসংলগ্ন জিটিআই ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক পাবনার ঈশ্বরদীর বরইচারা ফকিরপাড়া গ্রামের রহমত আলীর ছেলে।কুষ্টিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. নাজমুল আহসান জানান, মোটরসাইকেলযোগে মাহমুদ হাসান কুষ্টিয়া যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসানকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি। পরে নিহত যুবকের মরদেহ মর্গে পাঠানো হয়।
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মাহমুদ হাসান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাদালিয়া বাজারসংলগ্ন জিটিআই ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক পাবনার ঈশ্বরদীর বরইচারা ফকিরপাড়া গ্রামের রহমত আলীর ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. নাজমুল আহসান জানান, মোটরসাইকেলযোগে মাহমুদ হাসান কুষ্টিয়া যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসানকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি। পরে নিহত যুবকের মরদেহ মর্গে পাঠানো হয়।