ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিগত কয়েক দশক ধরে সংবিধানকে ঢাল বানিয়ে এই দেশে ফ্যাসীবাদ চর্চা করা হয়েছে

- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাধারণ নাগরিকদের মতবিনিময়।

ইসমাইল হােসেন বাবু,ষ্টাফ রিপাের্টার

জাতীয় নাগরিক কমিটি দেশের বিভিন্ন জেলার ন্যায় কুষ্টিয়া জেলার জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত, সমর্থনকারীসহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের নিয়ে এক মতবিনিময় সভা করেছে।

আজ ২৩শে নভেম্বর শনিবার “কুষ্টিয়া রাইজিং” শিরোনামে ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে দুপুর ৩টায় এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

শোভন আহমেদের সঞ্চালনায়  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আবদুল্ল্যাহ আল মামুন ফয়সাল এবং তানজিল মাহমুদ।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা আবদুল্ল্যাহ আল মামুন ফয়সাল  বলেন, “ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত হয়েছে এই নাগরিক কমিটি। নতুন বাংলাদেশ বিনির্মাণে নাগরিক কমিটির তাই ভূমিকা অনেক। কোনভাবেই শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবেনা।”

কেন্দ্রীয় নেতা তানজিল মাহমুদ   বলেন, “বিগত কয়েক দশক ধরে সংবিধানকে ঢাল বানিয়ে এই দেশে ফ্যাসীবাদ চর্চা করা হয়েছে, সুতরাং এই সংবিধান পরিবর্তন করে জনগনের জন্য নতুন সংবিধান রচনা করতে হবে যেন আর কখনো ফ্যাসিবাদ মাথাচড়া দিতে না পারে।”

২৯ জুলাই গুলিবিদ্ধ  কুষ্টিয়ার তরুণ  রাজন আহমেদ বলেন, পুলিশের গুলিতে আহত হয়ে বেহুশ অবস্থায় আমি যখন রাস্তায় কাতরাচ্ছিলাম, কেউ আমাকে হাসপাতালে নেয়নি। দুজন সাংবাদিক ভাই জীবন বাজি রেখে হাসপাতালে ভর্তি করেছিল। এখনও আমি ব্যথা বয়ে বেড়াচ্ছি।

আরেকজন আহত যুবক তাইমুল ইসলাম বলছিলেন, আমার মাথায় এখনো ছয়টা গুলি আছে। প্রতিদিন যন্ত্রণা নিয়ে বাঁচতে হচ্ছে আমাকে।

জাতীয় নাগরিক কমিটির স্থানীয় পর্যায়ের অন্যতম সংগঠক মোঃ জান্নাতুল ফেরদৌস টনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে সাম্য,ন্যায়বিচার,মানবিক মূল্যবোধ আর সুশাসনের ভিত্তিতে গড়ে তুলতে হবে। সমাজের প্রতিটি রন্ধে রন্ধে জমে থাকা দুঃশাসন  অনিয়ম  আর বৈষম্যকে দূর করতে হলে জাতীয় নাগরিক কমিটিকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

স্থানীয় সংগঠক রিন্টু বলেন, যে কোন মূল্যে জাতীয় নাগরিক কমিটির উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করবোই। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

আরও পড়ুনঃ রাজাপুরে ৫৩ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা, অজ্ঞাত ১৫০

মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন পেশার নাগরিকদের সাথে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নাগরিক কমিটির সংগঠকরা জাতীয় নাগরিক কমিটিকে এগিয়ে নিতে তাদের মতামত গ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সরকারের মেগা পরিকল্পনা

error: Content is protected !!

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :