ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

কুষ্টিয়া রেলওয়ে স্টেশনে গরীব, দুস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজবাড়ী যুব কল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৩০০জন মানুষের হাতে ইফতার তুলে দেন।

রেলওয়ে স্টেশনের গরীব, দুস্থ ও অসহায় মানুষ ইফতার পেয়ে যেমন খুশি, তেমনি খুশি সংগঠনের কর্মীরাও।

২০২৩ সালে নিজেরা একটি ফেসবুক পেজ খুলে আর্তমানবতার সেবা ও স্বেচ্ছাশ্রমে জনকণ্যাণমূলক কাজ শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী যুব কল্যাণ সংস্থা। এখন তারা পবিত্র রমজান মাসে দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার কুষ্টিয়া রেলওয়ে স্টেশনে ইফতার বিতরণ করেছেন। পুরো রমজান মাস জুড়ে তারা এ কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন রাজবাড়ী যুব কল্যাণ সংস্থার পরিচালক মো. সোহেল হোসাইন।

আবার নিজেরা এমন আর্তমানবতার সেবা ও স্বেচ্ছাশ্রমে জন কল্যাণমূলক মহৎ কাজে অংশ নিতে পেরে খুশি সংগঠনের সহকারী পরিচালক মো. আবুল কাসেম সহ অন্যান্য কর্মীরাও। স্টেশনের গরীব দুঃখী মানুষ যারা দু’বেলা নিজের আহার জুটাতে পারেনা তাদের মাঝে বিনামূল্যে যারা ইফতার বিতরণ করছেন, তাদের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের সাধারণ মানুষ।

বিনামূল্যে ইফতার পেয়ে চরম খুশী রেলওয়ে স্টেশনে থাকা গরীব, দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষগুলো। তারা ওই সংগঠনের কর্মীদের জন্য প্রাণখুলে প্রার্থনা করেছেন।

আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান রয়েছে রাজবাড়ী যুব কল্যাণ সংস্থাসহ সংশ্লিষ্ট সবার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্তদের’ তালিকায় আরও ২০ বাংলাদেশি, নজরুল-সুইটির মতো তাঁদের শাস্তিও জানায়নি

error: Content is protected !!

কুষ্টিয়ায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

আপডেট টাইম : ০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :