ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে প্রতিবন্ধী নারী খুন

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর এলাকায় ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে জাইমা খাতুন (৫৪) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ আজ রবিবার ২৫ আগস্ট সকাল ১০টার দিকে।

নিহতের বাড়ি দৌলতপুর উপজেলার চরসাদিপুর পশ্চিমপাড়া গ্রামে। কিশোরী বয়সে বিয়ে হলেও মানসিক সমস্যার কারণে দাম্পত্য জীবন স্থায়ী হয়নি এবং কোনো সন্তানও নেই। মৃত্যুর সময় তিনি ভাইবোনদের বাড়িতে পালা করে থাকতেন এবং দু-একটা ছাগল পালন করতেন।

নিহতের ভাই হানিফ খান জানান, সকালে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলেন। দৌলতপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, মৃতদেহের মাথায় ও পায়ে শক্ত আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ বন্ধ অবস্থায় লাশ পড়ে ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ধৈঞ্চা কাটার সময়ের কোনো বিরোধের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে।

লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ধৈঞ্চা ক্ষেতের মালিকসহ ৩ জনকে আটক করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশি কর্মীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী

error: Content is protected !!

কুষ্টিয়ায় ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে প্রতিবন্ধী নারী খুন

আপডেট টাইম : ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :