ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় চাঁদা দাবির অভিযোগে ওসি প্রত্যাহার

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার খোকসা থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেনের বিরুদ্ধে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (২ মার্চ) তাকে প্রত্যাহার করে কুষ্টিয়া জেলা পুলিশ লাইনস-এ সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

জানা গেছে, গত ১ জানুয়ারি খোকসা বাজার এলাকার ইলেকট্রনিক্স ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছে একটি ল্যাপটপ এবং মোটা অঙ্কের নগদ অর্থ দাবি করেন ওসি মোতালেব হোসেন। ব্যবসায়ী তা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে হয়রানি শুরু করা হয় এবং একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওসির কথিত হুমকির প্রেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি ব্যবসায়ী মাহফুজুর রহমান জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানাজানি হলে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর সোমবার সকালে ওসি মোতালেব হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এদিকে এ ঘটনায় খোকসা বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তারা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

কুষ্টিয়ায় চাঁদা দাবির অভিযোগে ওসি প্রত্যাহার

আপডেট টাইম : ১১:১১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :