ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় গুলিবর্ষণ করে ব্যবসায়ীকে অপহরণ

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে গুলিবর্ষণ করে সাইফুল ইসলাম (৪০) নামে একজন ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজার সংলগ্ন এলাকায় অপহরণের এ ঘটনা ঘটে। অপহৃত ব্যবসায়ী বৈরাগীরচর গ্রামের মৃত মিরাজ মালিথার ছেলে এবং সে গবাদিপশুর ব্যবসার সাথে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সাইফুল ইসলাম রাতের খাবার শেষে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী বৈরাগীরচর বাজারে যাওয়ার সময় ৭-৮ জনের একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে অপহরন করে। এসময় অপহরণকারী সন্ত্রাসীরা আতঙ্ক ছড়াতে পরপর দুই রাউন্ড গুলি বর্ষণ করে।

পরে সন্ত্রাসীরা অপহৃত ব্যবসায়ী সাইফুল ইসলামকে পদ্মা নদীতে রাখা স্পিডবোড যোগে দ্রুত চলে যায়। অপহরণকারী বৈরাগীরচর বাজারের নীচে পদ্মা নদীতে স্পিডবোড যোগে এসে সেখানে স্পিডবোড রেখে ঘটনাস্থলে অবস্থান নেয় বলে স্থানীয়রা জানায়।

অপহৃত সাইফুল ইসলামের ছেলে মুন্না (১৯) জানায়, একই এলাকার দিদার মন্ডলের ছেলে মিশনের নেতৃত্বে অপহরণের ঘটনা ঘটেছে। মিশন প্রথমে তার বাবা সাইফুল ইসলামকে ডেকে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে ৭-৮জনের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ছুড়ে তারা বাবাকে অস্ত্রের মুখে অপহরণ করে নদীতে নিয় যায় এবং সেখানে রাখা স্পিডবোডে করে তারা দ্রুত চলে যায়। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল এসে বাবার গায়ের গেঞ্জি সহ অন্যান্য পোশাক উদ্ধার করে।

অপহরণের বিষয়ে মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই এলাকার বাসিন্দা সাইদুর রহমান বলেন, সাইফুল একজন পরিচিত ছাগল ও ভেড়া ব্যবসায়ী। শুক্রবার রাত ৯টার দিকে বৈরাগীরচর বাজারে যাওয়ার পথে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায় এবং যাওয়ার সময় আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলিও ছোড়ে তারা।

ব্যবসায়ী অপহরণ ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, বৈরাগীরচর বাজার সংলগ্ন এলাকা থেকে সাইফুল নামে একজন ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে এমন একটি খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ

error: Content is protected !!

কুষ্টিয়ায় গুলিবর্ষণ করে ব্যবসায়ীকে অপহরণ

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :