ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানববন্ধন

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ায় পঞ্চম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে জেলার মিরপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে মিরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক, শিক্ষা সচিব বিশারত আলী, আমরা নতুন শিক্ষা নিকেতন’র ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকর্মী বাবলু রঞ্জন বিশ্বাস, ডক্টর রাধা বিনোদ পাল কিন্ডারগার্টেন’র পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশে প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেন সহ বেসরকারি ব্যবস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় কয়েক লক্ষ পঞ্চম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া করে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারের সকল নীতিমালা মেনে নিয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান সরাসরি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতো। হঠাৎ করে গত ১৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে সাফ জানিয়ে দিয়েছেন কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সরাসরি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এতে করে শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুলগুলোর শিক্ষক চরম বিপাকে পড়ে। প্রসঙ্গত সরকারি কোন প্রশিক্ষণ অথবা কোন প্রকার আর্থিক সহযোগিতা ছাড়াই দীর্ঘ তিন যুগের অধিক সময় প্রাথমিক শিক্ষাব্যবস্থায় সুনামের সাথে একটা ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

এসময়ে বক্তারা আগামী ৭দিনের আল্টিমেটাম দিয়ে বলেছেন, যদি উল্লেখিত সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক এবং কোমলমতি শিক্ষার্থীর উপস্থিতিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে একটি মিছিল নিয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশি কর্মীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী

error: Content is protected !!

কুষ্টিয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানববন্ধন

আপডেট টাইম : ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :