ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় একরাতে ৪ ভাইয়ের বাড়ি ডাকাতি

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে একই গ্রামে ৪ ভাইয়ের বাড়ি ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিকার সম্পদ লুট করে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ভাটইমাঠ কালু সর্দারের পাড়া গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটেছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়. ওইদিন গভীর রাতে ২০/২৫ জনের তরুণ বয়সী সশস্ত্র ডাকাত ভাটইমাঠ কালু সর্দারের পাড়ায় মৃত বাঁকী বিশ্বাসের ছেলে জয়নুল বিশ্বাস (৪৫), মাসুদ (৪২), মুক্তা (৩৮) ও আনারুল (৩৫) এর বাড়িতে টিনের বেড়া ভেঙে প্রবেশ করে।

এসময় ডাকাত দল ৪ বাড়ির গৃহকর্তাসহ বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপক লুটপাট চালায়। বাড়ির লোকজন ডাকাতদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল তাদের বেধড়ক মারপিট করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও রৌপ্য সহ ৫ লক্ষাধিক টাকার সম্পাদক লুট করে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে চলে যায়। তবে চলে যাওয়ার সময় ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ বা এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিয়ে যায়। ডাকাতির শিকার ৪ ভাই ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি কৃষিকাজও করে থাকেন।

ভুক্তভোগী মাসুদ বিশ্বাস জানান, ২০/২৫ বছর বয়সী ২০/২৫ জন ডাকাত দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের ৪ ভাইয়ের বাড়িতে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে বাড়ির নারী-পুরুষ সকলকে জিম্মি করে ব্যাপক লুটপাট চালায়।

এসময় ডাকাতদের বাঁধা দেওয়ার চেষ্টা করা হলে তারা বাড়ির লোকজনকে মারপিট গুলি করে হত্যার হুমকি দেয়। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণ ও রৌপ্যের অলংকার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। তারা যাওয়ার সময় এ নিয়ে বাড়াবাড়ির না করার জন্য হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে নিরাপদে চলে যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

৪ ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সেলাইমান শেখ জানান, ডাকাতির ঘটনা আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা সেখানে কাজ করছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ জেলা শহরে কত পুকুর, তালিকা চেয়েছেন হাইকোর্ট

error: Content is protected !!

কুষ্টিয়ায় একরাতে ৪ ভাইয়ের বাড়ি ডাকাতি

আপডেট টাইম : ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :