ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে ঢাকা পোস্টের সাংবাদিক রাজুর ওপর হামলা

-ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু।

কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদের ওপর হামলা করেছেন দৌলতপুরে তিনজনকে পুড়িয়ে হত্যা মামলার আসামিদের স্বজনরা। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন হামলাকারীরা। বুধবার (২১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচ তলায় এ ঘটনা ঘটে।

হামলায় অভিযুক্তরা হলেন- দৌলতপুর উপজেলার চিলমারী গ্রামের জালাল খাঁর ছেলে মাসুদ খাঁ (৩০), একই গ্রামের আক্কাস শেখের ছেলে সামাদ (৬০), নৈমুদ্দিন সিকদারের ছেলে আবু তালেব (৪৫) সহ কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের রফিকুল সিকদারে ছেলে বকুলসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জন। তারা সকলেই চিলমারী হত্যাকাণ্ড মামলার আসামিদের পরিবারের লোকজন ও স্বজন।

এ ঘটনায় বুধবার রাতে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক রাজু আহমেদ। আদালতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিকরা।

হামলার শিকার রাজু আহমেদ বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী গ্রামে তিনজনকে পুড়িয়ে হত্যা মামলায় ৪০ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ খবর পেয়ে বিকেল ৫টার দিকে আমি কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংবাদ সংগ্রহে গিয়েছিলাম। এর আগে চিলমারী গ্রামে তিনজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় ঢাকা পোস্টে বেশ কয়েকটি প্রতিবেদন করেছি। এ কারণে আসামিপক্ষের ২০ থেকে ২৫ জন আমার ওপর ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দ্যেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা করে। এ সময় তারা আমাকে হত্যার হুমকিও দেন। পরে আদালত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন। এ ঘটনায় আমি থানায় জিডি করেছি। আমার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়াসহ প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

প্রত্যক্ষদর্শী মেজবাহ উদ্দিন পলাশ বলেন, চিলমারীতে তিনজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাংবাদিক রাজু আহমেদ বেশ কয়েকটি নিউজ করেছেন। বুধবার ওই মামলার ৪০ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এই নিউজের তথ্য সংগ্রহে আদালতে গেলে পুলিশের উপস্থিতিতে রাজু আহমেদকে মারপিট করেন এবং হত্যার হুমকি দেন আসামিপক্ষের লোকজন।   আদালতে সাংবাদিকের ওপর হামলা ও হত্যার হুমকি খুবই দুঃখজনক। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর বলেন, আদালতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের সামনে হামলার শিকার হয়েছেন সাংবাদিক রাজু আহমেদ। এটা আসলেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি চাই। তা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক আদালত পুলিশের কয়েকজন সদস্য বলেন, আলোচিত চিলমারী হত্যাকাণ্ডের মামলায় ৪০ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পেশাগত দায়িত্ব পালনকালে আদালতে আসামিপক্ষের লোকজন  ও তাদের স্বজনরা সাংবাদিক রাজু আহমেদকে মারপিট করেন এবং হত্যার হুমকি দেন। এ সময় আমরা তাকে আমাদের হেফাজতে নিই এবং সাংবাদিকের ওপর হামলাকারী ও হত্যার হুমকিদাতাদের সরিয়ে দিই। পরে র‍্যাবের সদস্যরা তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেন। আদালতের মধ্যে এমন ঘটনা খুবই দুঃখজনক।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জহুরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে পড়াশোনা ও বিশ্বমঞ্চে ক্যারিয়ার গড়ার সুযোগ

error: Content is protected !!

কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে ঢাকা পোস্টের সাংবাদিক রাজুর ওপর হামলা

আপডেট টাইম : ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :