ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে গুলি, হাসপাতালে ভর্তি

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা শফিকুল ইসলাম আজম (৫০) গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদরপুর বাজারে তার তামাক ব্যবসার গুদামের অদূরে এ হামলার ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম আজম আমলা ইউনিয়নের বিল আমলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আজম সদরপুর বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একজন তাকে পাশে ডেকে নিয়ে কথা বলেন। হঠাৎ একদল সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, কয়েকজন ব্যক্তি তাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার জানান, ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সদরপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী আলম ও শাহাবুল জানান, গুলির শব্দে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। তাদের মতে, আজমের চোখ ও বুকে গুলি লেগেছে।

গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পল্লীর শিশুদের জন্য আশীর্বাদ ডা. আব্দুর রহিমের শিফা মেডিকেল সেন্টার

error: Content is protected !!

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে গুলি, হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :