ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অতিরিক্ত পুলিশ মোতায়েন

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সন্ত্রাসী হামলায় ইউপি সদস্যসহ আহত ১৪, আটক ১জন

কুষ্টিয়া সদর উপজেলায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত দুই পক্ষই হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্য সহ প্রতিপক্ষের অন্তত ১৪/১৫ জনের আহত হয়েছেন।

সোমবার (১ জুলাই) ভোর ৪টার দিকে আব্দালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান।

এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। আহত অবস্থায় ১ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- বিষ্ণুদিয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত মনোহর মন্ডলের ছেলে মজনু হক, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, বশির আলী, মজনু হকের ছেলে রাশিদুল ইসলাম, তার ছোট ভাই বজলুর রহমান, ইউপি সদস্য নাজমুল ইসলাম, রফিকুল ইসলামের ছেলে আসিফ, জিয়ার আলীর ছেলে ইদবার ও নিকবার, নজরুলের ছেলে জহুরুল ইসলাম, ইসলামের ছেলে আরমান, রফিকুলের স্ত্রী আফরোজা খাতুন ,জুলমতের ছেলে ঝন্টু, তরিফ আলির ছেলে লাল্টু।

পুলিশ, আহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরব আলী চেয়ারম্যানের গ্রুপের সাথে স্থানীয় ইউপি সদস্য নাজমুল ইসলামের গ্রুপের বিরোধ চলে আসছিলো।

সোমবার (১ জুলাই) ভোর ৪টার দিকে পূর্বপরিকল্পিতভাবে আরব আলী চেয়ারম্যান ও তার শতাধিক লোকজন হাসুয়া, ডাসা, চাইনিজ কুড়াল, হাতুড়ি, শাবল, রড ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করে।

এতে নাজমুল মেম্বার গ্রুপের অন্তত ১৪/১৫ জন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আরব আলী ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।

আহত মজনু হক বলেন, জমি সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আমাদের হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে আরব আলী চেয়ারম্যানের নেতৃত্বে বদিউর জামান, আরমান, কোরমান, জামাত আলী, বাটুল, সায়েম, নিজাম, নিকামদ্দিন, অবিদ ও তাদের সন্ত্রাসী বাহিনীর লোকজন হামলা চালায়।

তাদের হামলায় আমি সহ ১৪/১৫ জন আহত হয়েছে। আমরা সুষ্ঠ বিচার চাই। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বলেন, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার ও দায়িত্বরত চিকিৎসকরা বলেন, প্রায় ১৪/১৫ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের শরীরে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকজনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত।

এবিষয়ে ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর যে কোনো ঘটনা প্রতিরোধে পুলিশ কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

error: Content is protected !!

অতিরিক্ত পুলিশ মোতায়েন

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সন্ত্রাসী হামলায় ইউপি সদস্যসহ আহত ১৪, আটক ১জন

আপডেট টাইম : ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :