ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় অবৈধ মাটি উত্তোলনে অভিযান, ট্রলি চালক আটক

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ মাটি উত্তোলনের দায়ে শাহিন(২৫)নামে এক ট্রলি চালককে আটক করা হয়েছে। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় স্যালো ইঞ্জন চালিত অবৈধ ট্রলি।

রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাটি বোঝাই ট্রলিটি জব্দ করা হয় এবং আটক করা হয় ট্রলির চালক শাহিন কে।

সে দৌলতপুর উপজেলার হোসনাবাদ গ্রামের ফারুক হোসেনের ছেলে। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটপ্রদীপ কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানাগেছে, নিষেধাজ্ঞা অম্যাম্য করে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও সরবরাহ করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতফিলিপনগর দারোগার মোড় এলাকায় অভিযান চালায়। এসময় মাটি ভর্তি ট্রলিসহ চালক শাহিনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদয়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ট্রলির মালিক একই ইউনিয়নের চরসাদিপুর (দারোগার মোড়) এলাকার লিটু মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদয়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্বদানকারী দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় আমাদের এ অভিযান চলমান প্রক্রিয়া। অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের জনস্বার্থবিরোধী অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা একান্ত কাম্য এবং জনস্বার্থে প্রশাসনের এমনঅভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।পরে জব্দ করা ট্রলি ও আটক চালককে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পাদনের জন্য দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ট্রলির মাধ্যমে পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রলিসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় অবৈধ মাটি উত্তোলনে অভিযান, ট্রলি চালক আটক

আপডেট টাইম : ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :