ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পিছিয়ে গেল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন

আগামী ১৬ মের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা হচ্ছে না। সেটি পিছিয়ে জুনে নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় সময় অনুযায়ী ভোট আয়োজন করা যাচ্ছে না। তবে আগামী ২০ জুনের মধ্যেই কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইসির প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কমিশনের সভা শেষে এ তথ্য জানান ইলেকশন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার।

মো. হুমায়ুন কবির খোন্দকার জানান, কমিশনের পরবর্তী সভায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত হবে এবং ওই দিনই তফসিল ঘোষণা করা হবে। এ সময় তিনি আরও বলেন, ১৬ মে এর মধ্যে নির্বাচন আয়োজন করার কথা থাকলেও তা হয়ে উঠছে না।

আরও পড়ুনঃ সালথা তান্ডবের এক বছরঃ এখনো চলছে পুলিশী তদন্ত

এই নির্বাচনে কোনো আইনি জটিলতা আছে কিনা তা জানতে চেয়ে স্থানীয় সরকার বিভাগে গত ৭ মার্চ চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সেই চিঠির জবাব এসেছে গতকাল সোমবার এমন তথ্য জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচনটি সুন্দর ও সুষ্ঠু করার লক্ষ্যে তারিখ পেছানো হয়েছে।

নির্বাচন সময় মতো না হওয়ায় আইনের ব্যত্যয় ঘটবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না বলে কমিশন মনে করেন।

এর আগে সকাল ১১ টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে প্রথম সভা শুরু হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

পিছিয়ে গেল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন

আপডেট টাইম : ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
ডেস্ক রিপোর্টঃ :