ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুড়িগ্রাম যাত্রাপুর ইউনিয়নে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা

কাজল ইসলামঃ

কুড়িগ্রাম যাত্রাপুর ইউনিয়নে এনসিপির দলীয় কার্যক্রম বেগবান গতিশীল করার লক্ষ্যে জেলা এনসিপির নেতৃবৃন্দের আয়োজন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ জুলাই বুধবার কুড়িগ্রাম সদর উপজেলা যাত্রাপুর ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা ঘিরে বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে আগত নেতাকর্মীর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। যা দলের ভবিষ্যৎ ভাবমূর্তি ও দলের কার্যক্রম বেগবান করতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাওয়ার মতো।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন, সদস্য সচিব মালেক সরকার। আলোচনা সভাটি সঞ্চালনা করেন এনসিপি সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা সাংগাঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব, সদর উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, সদর উপজেলা সদস্য রুস্তম আলী, যাত্রাপুর ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শেখ রাজু আহমেদসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, একটি সুসংগঠিত ও সক্রিয় কমিটি গঠনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। তিনি দলের আদর্শ, ঐক্য, শৃঙ্খলা এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নতুন সদস্য সংগ্রহের আহ্বান জানান তিনি। তিনি এনসিপির আদর্শ এবং দেশপ্রেমিক নেতা হওয়ার জন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, ২৪ শে আন্দোলনের সময় আমরা যে রকম ঔক্যবদ্ধ ছিলাম ভবিষ্যৎতেও একই ধারায় ঐক্যবদ্ধ থাকব।

আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

কুড়িগ্রাম যাত্রাপুর ইউনিয়নে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা

আপডেট টাইম : ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
কাজল ইসলাম, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম :