ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুড়িগ্রামে স্টার নিউজের প্রতিনিধি জুবায়ের উপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

কাজল ইসলামঃ

গতকাল জুলাই গণঅভ্যুত্থান দিবস চলাকালীন পেশাগত দায়িত্ব পালন কালে, বিএনপির কিছু কর্মী স্টার নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মুহাম্মদ জুবাইরকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়।

এর প্রতিবাদে আজ ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকবৃন্দগণ। এ সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনে আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা।

মানববন্ধন উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার টিউটর, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগ্যান, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন, ইউনাইটেড প্রেসক্লাব-কুড়িগ্রামের আহ্বায়ক ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদ, ইন্ডিপেনডেন্ট ও আগামীর সময়ের জেলা প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ, সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্তসহ আরও একাধিক মুলধারার গণমাধ্যমকর্মী ও অন্যান্য প্রিন্ট পত্রিকা ও অনলাইন প্রোর্টালের সাংবাদিকবৃন্দ।

এ সময়ে বক্তারা বলেন, দায়িত্ব পালন কালে ডেকে নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যেখানে বর্তমান সরকার গণমাধ্যমকে একটি স্বাধীন পেশা বলেছেন, সেখানে স্বাধীন পেশা পালন করতে সাংবাদিকের উপর ন্যাক্কারজনক হামলা। এই হামলার কারণে দেশের আইন লঙ্ঘন করা ও স্বাধীন পেশাকে বাধাগ্রস্ত করা হয়েছে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে সরকারের ঘোষিত স্বাধীন পেশাকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা ও নিরাপত্তা দিতে হবে। এবং সাংবাদিক জুবাইর উপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করাতে হবে। স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

কুড়িগ্রামে স্টার নিউজের প্রতিনিধি জুবায়ের উপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট টাইম : ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
কাজল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :