ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কিশোরগাড়ী ইউপি ভবন আগের জায়গায় ফেরানোর দাবিতে গণসমাবেশ

আশরাফুজ্জামানঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার কাতুলী গ্রামে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন হাফিজার মেম্বার, এনামুল মাস্টার, সুলতান মিয়া, আব্দুর রশিদ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, একসময় কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম কাতুলী গ্রামের পুরাতন নিজস্ব ভবন থেকেই পরিচালিত হতো। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ ভবনটি কিশোরগাড়ী এলাকায় স্থানান্তর করা হলে কাতুলী গ্রামের ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে।

তাদের অভিযোগ, পরিষদের কার্যক্রম দূরে স্থানান্তরের কারণে কাতুলীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাশিয়াবাড়ীতে যেতে হচ্ছে। এতে বিশেষ করে বয়স্ক, নারী ও অসুস্থ মানুষের ভোগান্তি বেড়েছে।

স্থানীয়রা জানান, কাতুলীসহ আশপাশের এলাকার অনেক মানুষকে পরিষদের বিভিন্ন কাজে অন্তত ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাশিয়াবাড়ীতে যেতে হয়। পরিষদে গিয়ে চেয়ারম্যান বা সদস্যদের অনুপস্থিত পেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় দূর-দূরান্ত থেকে গিয়ে দিনভর অপেক্ষা করেও প্রয়োজনীয় সেবা না পেয়ে বাড়ি ফিরতে হয়।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় থাকার কথা। কিন্তু ভবন দূরে স্থানান্তরের কারণে স্থানীয়দের সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও এর স্থায়ী সমাধান হয়নি।

সমাবেশে বক্তারা জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুরাতন নিজস্ব ভবনে, কাতুলী গ্রামে পুনরায় স্থানান্তরের দাবি জানান। একই সঙ্গে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

স্থানীয়দের দাবি, পুরাতন ভবনটি পুনরায় ব্যবহার উপযোগী করে সেখানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালু করা হলে কাতুলীসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমবে এবং সহজেই সরকারি সেবা পাওয়া সম্ভব হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কিশোরগাড়ী ইউপি ভবন আগের জায়গায় ফেরানোর দাবিতে গণসমাবেশ

error: Content is protected !!

কিশোরগাড়ী ইউপি ভবন আগের জায়গায় ফেরানোর দাবিতে গণসমাবেশ

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে
আশরাফুজ্জামান, গাইবান্ধা জেলা প্রতিনিধি :