দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
সাহিদা পারভীনঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শূন্য কোঠা পূরনের লক্ষে সরকার সারাদেশে নতুন করে শিক্ষক নিয়োগ সম্পন্ন করেছে।এরই অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলায় ২২ জন শিক্ষক নিয়োগ দিয়েছে। রবিবার সকালে সদ্য নিয়োগকৃত শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত পরিচিতি সভার সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুর্শিদুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মাদ মিজানুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মুহাম্মদ রফিকুল আলম, সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহীন শেখ, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান গগন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান কামাল, মাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অতিথি কামাল হোসেন, মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহানগীর হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
সাহিদা পারভীনঃ
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শূন্য কোঠা পূরনের লক্ষে সরকার সারাদেশে নতুন করে শিক্ষক নিয়োগ সম্পন্ন করেছে।এরই অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলায় ২২ জন শিক্ষক নিয়োগ দিয়েছে।
রবিবার সকালে সদ্য নিয়োগকৃত শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত পরিচিতি সভার সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুর্শিদুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মাদ মিজানুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মুহাম্মদ রফিকুল আলম, সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহীন শেখ, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান গগন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান কামাল, মাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অতিথি কামাল হোসেন, মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহানগীর হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন।