ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালীগঞ্জে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে আইন শৃঙ্খলা মিটিংয়ের নির্দেশনা অমান্য করে হাটের দিন বাজারের ভিতর ভারী যানবাহন প্রবেশ করার কারনে ট্রাক চাপায় জিহাদ হোসেন (১৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের হাসপাতাল সড়কের অগ্রণী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার হেলাই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। জিহাদ শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে কালীগঞ্জ শহর থেকে নিজ বাড়ি হেলাই গ্রামে বাইসাইকেলে করে ফিরছিল। পথিমধ্যে শহরের হাসপাতাল সড়কের আগ্রণী ব্যাংকের  সামনে পৌঁছালে ট্রাকের চাঁপায় পিষ্ট হয় জিহাদ।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপজেলা আইন শৃঙ্খলার মিটিংয়ে বার বার নিষেধ করার পরেও কিভাবে হাটবারের দিন ভিতর ভারী যানবাহন প্রবেশ করলো এটা নিয়েও জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।  শহরের ব্যাবসায়ীদের অভিযোগ, দিনের বেলাতে বাজারের মধ্যে ভারী যানবাহন চলাচল নিষেধ।

এজন্য বাজারে ৪ টি রাস্তার প্রবেশ মুখে বাশকলও দেওয়া আছে। তারপরও প্রতিনিয়ত কিছু ট্রাকচালক নিয়ম ভেঙ্গে বাজারে প্রবেশ করাতে দূর্ঘটনা গুলি ঘটছে। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাভারে পুলিশ কর্মকর্তাকে হত্যাঃ গ্রেপ্তার ১

error: Content is protected !!

কালীগঞ্জে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ :