ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালিহাতীতে বাসচাপায় নারীর মৃত্যু, ঘাতক বাস আটক

গৌরাঙ্গ বিশ্বাসঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারীর করুণ মৃত্যু হয়েছে। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ধুনাইল নতুন বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ব্যস্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী কালিহাতী উপজেলার ঝাটিবাড়ী গ্রামের বাসিন্দা আজিজের স্ত্রী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ওই নারীকে সজোরে ধাক্কা দেয়। আঘাত এতটাই ভয়াবহ ছিল যে তিনি সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা উপজেলার চাটিপাড়া এলাকায় সেটি আটক করেন। পরে বিষয়টি কালিহাতী থানা পুলিশকে জানানো হলে পুলিশ হাইওয়ে পুলিশকে অবহিত করে।

সংবাদ পেয়ে কালিহাতী হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

error: Content is protected !!

কালিহাতীতে বাসচাপায় নারীর মৃত্যু, ঘাতক বাস আটক

আপডেট টাইম : ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি :