ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত দুই

গৌরাঙ্গ বিশ্বাসঃ

টাঙ্গাইলের কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে তাওহীদ (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ি গ্রামের প্রবাসী হারুনের ছেলে। এ ঘটনায় একই গ্রামের জিহাদ ও হাসান নামে দু’জন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শীত মৌসুমে ধানগড়া এলাকার খেজুরের রস খেতে প্রতিদিনই ভোরে মানুষের ভিড় থাকে। রোববার ভোরে রামপুর এলাকা থেকে নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলে ওই এলাকায় যায়। খেজুরের রস খেয়ে ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রেলিঙে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাওহীদের মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হয়।

ঘটনাস্থলে উপস্থিত কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ বলেন, তিনটি মোটরসাইকেলে করে নয়জন ছেলে খেজুরের রস খেতে যাচ্ছিল। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা দিলে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।

কালিহাতী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়িকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি রেলিঙে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত এবং দুইজন গুরুতর আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুঃখজনক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

error: Content is protected !!

কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত দুই

আপডেট টাইম : ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি :