ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালিহাতীতে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গৌরাঙ্গ বিশ্বাসঃ

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কালিহাতী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ২০২৫-২৬ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় এ কর্মসূচি শুরু হয়।

উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি টাঙ্গাইলের উপপরিচালক আশেক পারভেজ ও কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার এনামুল হক।

প্রধান অতিথি ড. মো. জাকির হোসেন তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশের মাটি উর্বর, মানুষ পরিশ্রমী শুধু সঠিক জ্ঞান ও প্রযুক্তির প্রয়োগই পারে কৃষিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। কৃষক-কৃষাণীদের দক্ষতা বাড়লেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি পুষ্টির নিশ্চয়তাও আসবে। আধুনিক কৃষির মূল লক্ষ্য শুধু ফলন বাড়ানো নয়, বরং নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করা।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন বলেন, বর্তমান প্রজন্মের তরুণ ও তরুণীরা কৃষিতে আগ্রহী হচ্ছে এটাই আমাদের আশার আলো। আমরা চাই, কৃষক ও কৃষাণীরা আধুনিক প্রযুক্তি শিখে নিজের জীবনমান উন্নত করুক এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলুক।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে কৃষক ও কৃষাণীরা আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা পাচ্ছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

কালিহাতীতে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি :