ফরিদপুর কানাইপুরে পনেরটি অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে সামাজিক সংগঠন শিকড়।আজ সোমবার বিকেলে কানাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিকড় পরিচালনা পর্ষদ যথা নীতি নির্ধারণী ফোরাম এর প্রধান শাহ মো: শাহজাহান মোল্যা, আশরাফুল আলম কাজল, মো: হাবিবুর রহমান সাইফুল, মো: তোফাজ্জেল হোসেন, সুমন সিকদার সুকান্ত মজুমদার, মো: রাইসুল ইসলাম জনি, আকলিমা খানম রনি, মো: রায়হান উদ্দীন ও শিকড়ের প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন (প্রধান) শফিকুল ইসলাম খোকন।
কানাইপুরের বসুনরসিংহদিয়া, কানাইপুর, মৃগী, ডোমরাকান্দি, ভাটিকানাইপুর, হোগলাকান্দি, লক্ষিপুর, আজলবেড়া গ্রামের ১৫ টি পরিবারের মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয়। শিকড়ের প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন (প্রধান) শফিকুল ইসলাম খোকন জানান, সংগঠনটি প্রতিষ্ঠা হয় করোনা প্রার্দুভাবের প্রথম দিকে ২৬ মার্চ ২০২০ইং তারিখে।
গত দেড় বছরে ১১ টি কর্মসূচীর মাধ্যমে সর্বমোট ৯৬৬ টি পরিবারকে খাদ্য সামগ্রীসহ স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন ও ছাগল বিতরণ করেছে। এছাড়াও করোনার মধ্যে ৭/৮ রকমের খাদ্যসামগ্রী, তরিতরকারী, এবং ইলিশ মাছও সংগঠনটি বিতরণ করেছে।
প্রতিষ্ঠাতা বলেন আমাদের এই শিকড় সামাজিক সংগঠনটির লক্ষ বহুদুর, সকলের সহযোগিতা চাই।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্টঃ 



















