ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কলম্বিয়ার প্রেসিডেন্টের হেলিকপ্টারে গুলিঃ ‘জাকারবার্গ’কে খুঁজে দিতে পুরস্কার ঘোষণা!

প্রেসিডেন্ট ইভান দুককে বহনকারী হেলিকপ্টারে হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য চেয়ে এবার পুরস্কার ঘোষণা করেছে কলম্বিয়া পুলিশ।

হামলাকারীদের খুঁজে দিলে ৩০ লাখ ডলার পুরস্কার মিলবে বলেও জানিয়েছেন তারা, বাংলাদেশি টাকায় যা সাড়ে ২৫ কোটির মতো।

সম্প্রতি কলম্বিয়া নর্তে দে সান্তান্দের প্রদেশে ভেনেজুয়েলাসংলগ্ন সীমান্ত এলাকার সিকুতা শহরে যাওয়ার পথে ইভান দুকের হেলিকপ্টার লক্ষ্য করে হামলা হয়।  তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা।

ইন্ডিয়া টাইমসের বরাতে আনন্দবাজার জানিয়েছে, হামলার পর সন্দেহভাজনদের হন্যে হয়ে খুঁজছে কলম্বিয়া পুলিশ। সংবাদমাধ্যমের পাশাপাশি নেটমাধ্যমেও দুই সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে তারা।

তাতে বলা হয়েছে, ওই দুজন কুখ্যাত অপরাধীকে খুঁজে দিলে ২৫ কোটি টাকার বেশি পুরস্কার দেয়া হবে।

তবে যে দুই ব্যক্তির স্কেচ আঁকা হয়েছে, তার এক মধ্যে একটি হুবহু অবিকল ফেসবুকপ্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মতো দেখতে।

আর সেই স্কেচই মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। কলম্বিয়া পুলিশের ওই বিজ্ঞপ্তিতে শেয়ার করে সরাসরি জাকারবার্গকে ট্যাগ করছেন হাজার হাজার মানুষ। যদিও এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি ফেসবুক কর্ণধার।

এর আগে হামলাকারীদের তথ্য চেয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো পুরস্কার ঘোষণা করেন। তথ্যদাতাকে ৩ বিলিয়ন পেসো বা ৭ লাখ ৯৬ হাজার ডলার পুরস্কার দেয়ার কথা বলেন তিনি। টাকার অংকে যা ৬ কোটি ৭৫ লাখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি

error: Content is protected !!

কলম্বিয়ার প্রেসিডেন্টের হেলিকপ্টারে গুলিঃ ‘জাকারবার্গ’কে খুঁজে দিতে পুরস্কার ঘোষণা!

আপডেট টাইম : ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ :