ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের দায় স্বীকার তিন বন্ধুর

খুলনায় এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) গণধর্ষণ মামলায় গ্রেফতার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার বিকেলে বিচারক আমিরুল ইসলামের আদালতে দোষ স্বীকার করে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আসামিরা হলেন- নগরীর খানজাহান আলী থানার আটরা এলাকার মৃত আমজাদ শিকদারের ছেলে মো. সাগর আলী (২৬), মসিয়ালী এলাকার মৃত রেনু মিয়ার ছেলে মো. বিল্লাল (৩০) ও মসিয়ালী ১ নং ওয়ার্ড এলাকার মৃত টোকন আলীর ছেলে মো. শফিক (২৬)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোররাতে খানজাহান আলী থানা পুলিশ ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে দুপুরে থানায় হাজির করে।

উল্লেখ্য, গত সোমবার (২৮) জানুয়ারি তিন বন্ধু সাগর, বিল্লাল ও শফিক ওই এসএসসি পরীক্ষার্থীকে কৌশলে মোটরসাইকেলে তুলে নিয়ে তার ভাবির বাড়ি ফুলতলা উপজেলার দামোদরে নিয়ে যায়। সেখানে দুপুরের খাবারের পর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সন্ধ্যার দিকে আলিম সিটি গেটস্থ আটরা রেললাইন কলাবাগান এলাকার পরিত্যক্ত ভবনের ছাদে নিয়ে ওই ছাত্রীকে গণধর্ষণ করে তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ২৮ জানুয়ারি খানজাহান আলী থানায় মামলা করেন। মামলায় গ্রেফতার তিনজনকে আসামি করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের দায় স্বীকার তিন বন্ধুর

আপডেট টাইম : ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
সময়ের প্রত্যাশা ডেস্ক : :