ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এনসিপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই আল মামুনের এনসিপিতে যোগদান, সংবাদ সম্মেলনে রিফাত

গোলাম রাব্বীঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জেলা কমিটির নবঘোষিত উপজেলা কমিটি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন সংগঠনের ত্যাগী নেতাকর্মীরা। নবঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁরা। শুক্রবার গংগাচড়া সরকারি কলেজ মোড় এলাকায় অবস্থিত এনসিপি’র উপজেলা শাখার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাবেক উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাত চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ জুন রাতে গংগাচড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির একটি কমিটি ঘোষণা করা হয়েছে। অভিযোগ করা হয়, কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। বরং দলের আদর্শ ও আন্দোলনের বাইরে থাকা ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে তাদের দাবি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে শুরু করে পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি গঠন, দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নিবন্ধন প্রক্রিয়া ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক বিস্তারে তারা সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক কাঠামো তৈরিতেও স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা দীর্ঘ সময় কাজ করেছেন।

তারা অভিযোগ করেন, বর্তমান কমিটি গঠনের ক্ষেত্রে সাংগঠনিক প্রক্রিয়া ও মতামত গ্রহণের যথাযথ পরিবেশ ছিল না। কমিটি ঘোষণার আগে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা করা হয়নি বলেও দাবি তাদের ।

সংবাদ সম্মেলনে কয়েকটি নির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে,কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন,ত্যাগী ও সক্রিয় কর্মীদের মূল্যায়নের অভাব,কেন্দ্র, জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয়হীনতা,মতামত প্রকাশে বাধা সৃষ্টি,কমিটি গঠনে নিয়মবহির্ভূত কার্যক্রমের অভিযোগ,সাংগঠনিক কাঠামোর পরিবর্তে ব্যক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং তৃণমূলের অংশগ্রহণ সীমিত করার অভিযোগ।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, দলীয় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে বর্তমান ঘোষিত কমিটি বাতিল করা প্রয়োজন । অবিলম্বে কমিটি বাতিল করে নতুনভাবে সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের আহ্বান জানান।

একই সঙ্গে তারা দাবি করেন, জেলা আহবায়ক আল মামুন দল গড়ার জন্য নয়, দল ভাঙ্গার জন্যই তিনি এনসিপিতে এসেছেন ।

বক্তারা জানান, তাদের উত্থাপিত দাবির পক্ষে সিদ্ধান্ত না আসলে নবঘোষিত কমিটি গঙ্গাচড়ার কোথাও দলীয় সভা করতে পারবে না মর্মেও ঘোষণা দেন তারা। সর্বোপরি তারা বর্তমান উপজেলা কমিটিকে অবাঞ্ছিত হিসেবে বিবেচনা করেন এবং বাতিলের বিষয়ে সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

এনসিপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই আল মামুনের এনসিপিতে যোগদান, সংবাদ সম্মেলনে রিফাত

আপডেট টাইম : ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
গোলাম রাব্বী, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :