ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এডিস মুক্ত নাচোল গড়তে রাস্তায় নামলেন ইউএনও ও রাজনৈতিক নেতারা

​মোঃ সুমন আলীঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে নাচোল মধ্য বাজার এলাকায় সরকারি কর্মসূচির অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়। ​নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া। অভিযানে দলমত নির্বিশেষে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী। পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম। ​অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া বাজারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিটি পরিবারকে তাদের নিজ নিজ আঙিনা এবং আশপাশ পরিষ্কার রাখার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। এছাড়া বাজারে দায়িত্বরত মাছ ও মাংস বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট স্থানে বিক্রি করা এবং বর্জ্য ফেলার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

​উপস্থিত নেতৃবৃন্দ এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং মশার প্রজনন রোধে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।

আগামী সপ্তাহে শনিবার নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে তিনি জানান এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

এডিস মুক্ত নাচোল গড়তে রাস্তায় নামলেন ইউএনও ও রাজনৈতিক নেতারা

আপডেট টাইম : ০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
মোঃ সুমন আলী, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :