দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
পটুয়াখালীতে একই রশিতে গলায় ফাঁস দিয়ে সোহেল (১৯) ও নাসরিন আক্তার (১৩) নামের দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (৫ জুন) সকালে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামের পার্শ্ববর্তী একটি বাড়ির গাছ থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত প্রেমিক সোহেল বিরজলা গ্রামের মজিবর রহমানের ছেলে। সে একাদশ শ্রেণির ছাত্র। মৃত নাসরিন একই গ্রামের হাবিব মিয়ার মেয়ে। সে অষ্টম শ্রেণির ছাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। তারা দূরসম্পর্কের চাচাতো ভাই বোন। ধারণা করা হচ্ছে ভোর রাতে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
পটুয়াখালীতে একই রশিতে গলায় ফাঁস দিয়ে সোহেল (১৯) ও নাসরিন আক্তার (১৩) নামের দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (৫ জুন) সকালে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামের পার্শ্ববর্তী একটি বাড়ির গাছ থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত প্রেমিক সোহেল বিরজলা গ্রামের মজিবর রহমানের ছেলে। সে একাদশ শ্রেণির ছাত্র। মৃত নাসরিন একই গ্রামের হাবিব মিয়ার মেয়ে। সে অষ্টম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। তারা দূরসম্পর্কের চাচাতো ভাই বোন। ধারণা করা হচ্ছে ভোর রাতে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।