ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কাঠালিয়া

ঘূর্ণিঝড় দানার প্রভাবে লাগামহীন বৃষ্টি ঝরছে কাঠালিয়াতে, এর মধ্যে মাত্র এক মিনিটের ঝড়ে কাঠালিয়া উপজেলায় গাছ পড়ে মাদ্রাসা ও কয়েকটি বাড়ি ঘর লন্ড ভন্ড হওয়ার খবর পাওয়া গেছে। মৃত্যু হয়েছে একটি গবাদিপশুর শীত কালীন শাক-সবজি চরম ক্ষতির মুখে পড়েছে উপজেলা জুড়ে ,

বঙ্গোপসাগর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের জেলা ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বুধবার (২৩ অক্টোবর) থেকেই বৃষ্টি পড়ছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে শুরু হয় ভারি বৃষ্টি। এর মধ্যে হয় ঝড়।

উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ছিটকি নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস মাঝি জানান, বেলা ১১টার দিকে মাত্র এক মিনিটের মতো সময় ঝড়ো বাতাস বয়। আর ওই বাতাসে কয়েকটি গাছ উপড়ে পড়ে আমাদের (নেছারিয়া সিনিয়র মাদ্রাসা) টিনশেড মাদ্রাসা ভবনটি বিধ্বস্ত হয়।

একই উপজেলার বড় কাঠালিয়া গ্রামের জেলে আলতাফ হোসেন জমাদ্দারের বসত ঘরও গাছ পড়ে বিধ্ধস্ত হয়েছে। তিনি জানান, তার পাশের বাড়ির কৃষক আবু হানিফের গোয়াল ঘরে গাছ পড়ে একটি গরুর মৃত্যু হয়েছে,

এদিকে ভারি বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়েছে জেলার শীতকালীন শাক-সবজি। ক্ষেতে থাকা লাল শাক, শিম, বরবটি, শালগম, মুলাসহ বিভিন্ন সবজি এখন পানির নিচে।

জেলা সদরের শাখাগাছি গ্রামের কৃষক ও সবজি বিক্রেতা নিতাই হাওলাদার বলেন, একমাস আগে আমরা আগাম শীতের সবজি লাগিয়েছিলাম। মৌসুম শুরুতে যে বীজ বপণ করেছিলাম তার চারা গজিয়ে উঠেছিল। কিন্তু এই বৃষ্টিতে তা এখন পানির নিচে।

এ বছর দফায় দফায় মেঘ-বৃষ্টি আর ঝড়-বন্যার কবলে পড়ে জেলার সবজি চাষিরা চরম লোকসানের কবলে পড়েছেন বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কাঠালিয়া

আপডেট টাইম : ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
এম. এ আজিজ, কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি :