ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এক বছরে বিমানে লোকসান ২০১ কোটি টাকা

গত অর্থবছরে বিমানে ২০১ দশমিক ৪৭ কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি একথা জনান।

মন্ত্রী বলেন, গত ২০১৭-১৮ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় ছিল চার হাজার ৯৩১ দশমিক ৬৪ কোটি টাকা। ব্যয় ছিল পাঁচ হাজার ১৩৩ দশমিক ১১ কোটি টাকা। গত বছর বিমানে লোকসানের পরিমাণ ২০১ দশমিক ৪৭ কোটি টাকা।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে- অভ্যন্তরীণ রুটে বিমানে ভাড়া নির্ধারণে কোনো নীতিমালা নেই বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইটে ভাড়া ও ভাড়া সংক্রান্ত আইনগত নীতিমালা নেই। এয়ারলাইন্সগুলো তাদের উড়োজাহাজের আধুনিকতা, সুযোগ-সুবিধা, অপারেটিং কস্ট, ওভারহেড কস্ট, ফুয়েল কস্ট, মেইনটেনেন্স কস্ট অ্যান্ড এস্টাবলিশমেন্ট কস্ট বিবেচনা করে আইএটিএ ট্রাফিক কনফারেন্স অনুযায়ী ভাড়া নির্ধারণ করে থাকে। আইএটিএ’র এন্টি ট্রাস্ট নীতিমালা অনুযায়ী কোনো এয়ারলাইন্স ভাড়া, ট্যাক্স ও যাত্রী সংখ্যা সংক্রান্ত তথ্য আদান-প্রদান করতে পারে না।

তিনি আরও জানান, বিশ্বের অন্যান্য দেশেও এ নিয়মে চলে। ফলে ভাড়া নিধারণের কোনো নীতিমালা আপাতত নেই।

পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যাপ্ত যাত্রী না থাকায় ঈশ্বরদী বিমানবন্দরে ২০১৫ সালে মে মাসের ৩০ তারিখ থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। উক্ত বিমানবন্দরের অধিগ্রহণকৃত মোট ৪৩৬ দশমিক ৬৫ একর জমির মধ্যে ২৯০ দশমিক ৭৪ একর জমি মিলিটারি ফার্ম ব্যবহার করছে। তাদের ব্যবহৃত জমি বাংলাদেশ বেসামরিক বিমান চলরাচল কর্তৃপক্ষের অনুকূলে হস্তান্তরের পর বিমানবন্দরটি সংস্কার ও উন্নয়ন করে পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।

জমি প্রাপ্তিসহ অন্যান্য উন্নয়ন ও সংস্কারমূলক কাজ সম্পাদনপূর্বক বিমানবন্দরটি চলতি অর্থবছরে পুনরায় চালু করা সম্ভব নয় বলেও জানান মন্ত্রী।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

e-Paper-17.04.2026

error: Content is protected !!

এক বছরে বিমানে লোকসান ২০১ কোটি টাকা

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
সময়ের প্রত্যাশা ডেস্ক : :