দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
২১৩
বার পঠিত
এক দফা দাবিতে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্সদের কর্মবিরতি
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতালে) কর্মরত সকল নার্স মঙ্গলবার (১ অক্টোবর) ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। নার্সিং ও মিডলাইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত এক দফা এক দাবির কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করেন। নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোঃ লোকমান হোসেন খান বলেন, নার্সিং ও মিড ওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত এক দফা দাবি (নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল প্রশাসন ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন) আদায়ের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল নার্স ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। আরও পড়ুনঃ মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সদরপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল সরকার তাদের এক দফা দাবি মানা না পর্যন্ত কেন্দ্রীয় সংস্কার পরিষদ ঘোষিত সকল কর্মসূচি তারা পালন করবেন বলেও জানান তিনি।
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতালে) কর্মরত সকল নার্স মঙ্গলবার (১ অক্টোবর) ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। নার্সিং ও মিডলাইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত এক দফা এক দাবির কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করেন।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোঃ লোকমান হোসেন খান বলেন, নার্সিং ও মিড ওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত এক দফা দাবি (নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল প্রশাসন ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন) আদায়ের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল নার্স ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন।