ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

একটি বাঁধ; যেটি পৃথিবীর আহ্নিক গতি কমিয়ে দিয়েছে

চীনের তৈরি থ্রি গোর্জ ড্যাম, এই সেই বাঁধ যেটি পৃথিবীর আহ্নিক গতি প্রায় ৬০ মাইক্রোসেকেন্ড কমিয়ে দিয়েছে। পার্বত্য উপত্যকায় তৈরি এই বাঁধের উচ্চতা প্রায় ১৮৫ মিটার।
আর জলতলের উচ্চতা ১৭৫ মিটার। তবে শুধু বাঁধ স্থাপন করলেই তো হয় না! দরকার হয় বিশাল জলাধারের। কিন্তু সংকীর্ণ গিরিসংকটের মধ্যে তেমন ব্যবস্থা কোথায়? ফলত, কৃত্রিম জলাধার তৈরির পন্থাকেই বেছে নিয়েছিলেন চীনের প্রযুক্তিবিদরা।
৬৬০ কিলোমিটার দীর্ঘ, ১.২ কিলোমিটার সেই চওড়া সেই জলাধারের ধারণ ক্ষমতা ৩৯.৩ ঘন কিলোমটার। আর এই পরিমাণ জলের ভার প্রায় ৪২০০ কোটি টন। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় এই বিপুল পরিমাণ
ভরের সংরক্ষণই দায়ী পৃথিবীর ভারসাম্য বিঘ্নিত করার জন্য। পদার্থবিদ্যার সূত্র অনুযায়ী, ঘূর্ণায়মান কোনো পদার্থের দূরত্ব তার অক্ষ থেকে যত বেশি হবে বাড়বে তার জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনারসিয়া। সেই ঘটনাই ঘটে চলেছে থ্রি গোর্জেস ড্যামের ক্ষেত্রে।
সংরক্ষিত এই জলাধারের কারণে বদলে যাচ্ছে পৃথিবীর জড়তা ভ্রামক। তার ফলে কমছে কৌণিক গতি। বেড়ে যাচ্ছে দিনের দৈর্ঘ্য। আর সেই দৈনিক পরিবর্তনের পরিমাণ ০.০৬ মাইক্রোসেকেন্ড। তবে শুধু দিনের দৈর্ঘ্যই নয়, এই ড্যামের কারণে পৃথিবীর মেরুর অবস্থানও সরে গেছে ০.৮ ইঞ্চি। লন্ডন, কান, অক্সফোর্ড সহ একাধিক বিশ্ববিদ্যালয় ও নাসার খ্যাতনামা পদার্থবিদদের পৃথক পৃথক গবেষণায় উঠে এসেছে একই তথ্য। যদিও এই পরিবর্তন সামান্যই।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

একটি বাঁধ; যেটি পৃথিবীর আহ্নিক গতি কমিয়ে দিয়েছে

আপডেট টাইম : ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
এস. এম. ইশতিয়াক আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিভাগ :