ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিনঃ -এমপি নিক্সন চৌধুরী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ভোট দিতে হবে আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেছেন, আমার এলাকায় যদি আপনারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চান তাহলে আগামী নির্বাচনে অবশ্যই শেখ হাসিনাকে ভোট দিন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে সদরপুর উপজেলার চর বিষ্ণপুর ইউনিয়নের হামার বাড়ি-শ্রীরামদী হাট সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি নিক্সন বলেন, আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই রাস্তা, ঘাট, স্কুল, কলেজ, মসজিদ মাদরাসাসহ সকল সেক্টরে উন্নয়ন হয়েছে।

আপনারা আমাকে ভালোবেসে দুই দুইবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে আমার দেওয়া ওয়াদা ও ঈমানি দায়িত্ব পালন করছি। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার চেষ্টা করছি। তাই আগামীতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

চর বিষ্ণপুর ইউনিয়নের সমাজসেবক লতিফ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা , সদরপুর ইউপি চেয়ারম্যান কাজী জাফর, সদরপুর ইউপি সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও দলের নেতাকর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল

error: Content is protected !!

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিনঃ -এমপি নিক্সন চৌধুরী

আপডেট টাইম : ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
মোঃ হুমায়ুন কবির, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :