ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উঠান বৈঠকে নৌকার পক্ষে ভোট চাইলেন মাহামুদা বেগম কৃক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী সরকারের উন্নয়নের সফলতা প্রচারে উঠান বৈঠক করে নৌকার পক্ষে ভোট চাইলেন ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহামুদা বেগম কৃক। শুক্রবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গার টগরবন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠকে উন্নয়নের লিফলেট বিতরণ করেন মাহামুদা বেগম কৃক।

এ সময় উপস্থিত ছিলেন, টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালামউদ্দিন ফকির,সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলীমুজ্জামান শিকদার বাবু, গোপালপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মিয়া, আওয়ামী লীগ নেতা মো.বাবু, মো.খিজির আহমেদ ও মো. সেলিম মিয়া প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধাসহ অত্র এলাকার কয়েক শতাধিন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে মাহামুদা বেগম কৃক বলেন, দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে দেশের উন্নয়ন হয়েছে। সারাবিশ্ব যখন অর্থনৈতিক সমস্যায় জর্জরিত সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় দেশের জনগণ অনেক সুখে রয়েছে। শেখ হাসিনার প্রচেষ্টায় স্বপ্নের পদ্মা হয়েছে বলেই ফরিদপুরসহ এ অঞ্চালের মানুষ দুই ঘন্টা সময়ের মধ্যে রাজধানীতে যাতায়াত করতে পারছি। রাজধানীতে মেট্ররেল চালু, ঘরে ঘরে বিদ্যুৎ,বঙ্গবন্ধ স্যাটেলাইট-১, পায়রা বন্দর,বঙ্গবন্ধু টানেল, শতভাগ করোনা টিকা নিশ্চিয়তকরণ, বয়স্ক ভাতা,বিধবা ভাতা, মুজিব বর্ষ উপলক্ষে হাজার হাজার গৃহহীনদের মাঝে গৃহ প্রদান,মসজিদ-মাদ্রাসা, মন্দিরের সার্বিক উন্নয়নের সফলতাসহ সকল ক্ষেত্রে দেশের মধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের অগ্রযাত্রার অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচন করার জন্য সকলের কাছে মূল্যবান ভোট এবং দোয়া প্রার্থনা করেন মাহামুদা বেগম কৃক।

তিনি বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে নিজেদের ভিতর সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার আহব্বান জানান মাহামুদা বেগম কৃক।

তিনি আরও বলেন,ফরিদপুর-১ আসন থেকে জননেত্রী শেখ হাসিনা যাকেই নমিনেশন দিবে আমরা তার পক্ষে কাজ করবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শচীন দেবের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

error: Content is protected !!

উঠান বৈঠকে নৌকার পক্ষে ভোট চাইলেন মাহামুদা বেগম কৃক

আপডেট টাইম : ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :