ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইমরানই প্রধানমন্ত্রী থাকবেন, তবে…

পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হলেও ইমরান খানই প্রধানমন্ত্রী থাকবেন, তবে তা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত। আজ সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভির কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। পাক গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তির নির্দেশনায় বলা হয়েছে, সংবিধানের ২২৪-এ (৪) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। এ ছাড়া তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান মুখ্যমন্ত্রীও তাঁর পদে বহাল থাকবেন।

আরও পড়ুনঃ ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

সংবিধানের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তাঁর পদে উত্তরসূরি অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত বহাল থাকতে বলতে পারেন—এমনটাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে এক টুইটার পোস্টে প্রেসিডেন্ট আরিফ আলভি জানিয়েছেন, ইমরান খান আপাতত প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করবেন। তবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কীভাবে নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি তিনি।

গতকাল ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপর ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এদিকে অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার ব্যাপারে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আজ সোমবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

ইমরানই প্রধানমন্ত্রী থাকবেন, তবে…

আপডেট টাইম : ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :