ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইফতার মাহফিলের বাজার শেষে ফেরার পথে দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

সড়ক দুর্ঘনায় নিহত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি।

ইফতার মাহফিলের বাজার শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘনায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান।
বৃহস্পতিবার সকাল ৮ টায় আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের শুকুরহাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি উপজেলার গোপালপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত্যু গণি খানের বড় ছেলে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল)  গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ আব্দুর রহমানের উপস্থিত থাকার কথা ছিল। এ অনুষ্ঠানের বাজার করতে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে সভাপতি মোনায়েম খান ও শফি খান পাশ্ববর্তী কাশিয়ানী বাজারে যান। বাজার শেষে বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানের সার্টারের সাথে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকে মৃত ঘোষণা করেন এবং আহত মোনায়েম খানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক শফি খান স্ট্রোক করে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের সার্টারের সাথে আঘাত প্রাপ্ত হয়ে তার মৃত্যু হয় । সাথে থাকা অপরআরহী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আওয়ামী লীগ নেতা শফির মৃত্যুেতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৈনিক ঢাকা টাইমস সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান। সেইসাথে আহত মোনায়েম খানের আশু সুস্থতা কামনা করেন তিনি।
এছাড়াও শফির মৃত্যুেতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম, আলফাডাঙ্গা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, পৌর মেয়র সাইফুর রহমান সাইফারসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গভীর শোক জানিয়েছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ, যে যে যোগ্যতায় আবেদন

error: Content is protected !!

ইফতার মাহফিলের বাজার শেষে ফেরার পথে দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

আপডেট টাইম : ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :
ইফতার মাহফিলের বাজার শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘনায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান।
বৃহস্পতিবার সকাল ৮ টায় আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের শুকুরহাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি উপজেলার গোপালপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত্যু গণি খানের বড় ছেলে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল)  গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ আব্দুর রহমানের উপস্থিত থাকার কথা ছিল। এ অনুষ্ঠানের বাজার করতে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে সভাপতি মোনায়েম খান ও শফি খান পাশ্ববর্তী কাশিয়ানী বাজারে যান। বাজার শেষে বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানের সার্টারের সাথে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকে মৃত ঘোষণা করেন এবং আহত মোনায়েম খানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুনঃ ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্দোগে  দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত